রাজধানীতে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে,এম, মাহমুদুল হাসান (৪২) নামে এক পুলিশ উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার মিরপুরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাফরুল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বলেন, কে,এম, মাহমুদুল হাসান ভাসানটেক থানায় কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর ১৩ নম্বর সেকশনে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

তিনি বলেন, পরিবারের সদস্যরা দাবি করেছেন তিনি বাসায় গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। সেই সময় বাসায় কেউ ছিল না। পরে তারা বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে, সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজ তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights