রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার সময় যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের রাজবাড়ী স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি প্রধান সড়ক দিয়ে রেলগেট মুক্তমঞ্চে এসে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। পথসভায় জেলা গণঅধিকার পরিষদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights