রামগতিতে মাছঘাট স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে ২০০ বছরের পুরোন ঐতিহ্যবাহী মাছ ঘাট স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার রামগতির মধ্য বাজারে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় জেলে, ব্যবসায়ী ও আড়ৎদাররা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক গরীব হোসেন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম নোমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ তারেক, স্থানীয় ব্যবসায়ী শিপন নাথ, এমদাদুল হক মিঠু, মাহবুবুর রহমান নয়ন ও শেখ ফরিদসহ অনেকে।

এসময় বক্তারা জানান, রামগতি বাজার মাছ ঘাটটি প্রায় ২০০ বছরের পুরানো। এ ঘাটটিকে ঘিরে প্রতিদিন কয়েক কোটি টাকার ব্যবসা করছে স্থানীয়রা। এ ঘাটটি সরাতে বিগত সরকারের কিছু পেতাত্মা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ মৎস্যজীবীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights