শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ হবে দুর্ভিক্ষপিড়ীত একটি দেশ’

পিরোজপুর প্রতিনিধি
‘
আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে জঙ্গি ও সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠবে’।

আজ শনিবার দুপুরে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অফিস কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ হবে দুর্ভিক্ষপিড়ীত একটি দেশ। শেখ হাসিনা না থাকলে স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, কেউ ঘর বাড়িতে থাকতে পারবে না’।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না এলে সকল চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে। তাই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বজায় রাখার জন্য পুনরায় নৌকা প্রতীকে ভোট দিন।’
ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধনের এই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশিদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights