শেবাচিমের সংস্কারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অব্যবস্থাপনা, দুর্নীতি ও সাধারণ রোগীদের চরম ভোগান্তির বিরুদ্ধে টানা ৬ষ্ঠ দিন প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা।

আন্দোলনরতরা জানিয়েছেন, বরিশালের স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও মানবিকতা ফেরানোর লক্ষ্যে গত ৬ দিন আগ থেকে কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্যখাত সংস্কারের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত ও সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে দীর্ঘমেয়াদি আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

প্রায় ঘণ্টাব্যাপী সড়কে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করে তারা। অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights