শেরে বাংলা যুব সংসদের নতুন কমিটি গঠিত

সোহানা আলমঙ্গীর ,ঢাকা : পুরান ঢাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শেরে বাংলা যুব সংসদ’-এর কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানার অর্ন্তগত ২৯ নং লাল মোহন সাহা স্ট্রীট ধোলাইখাল পুকুড়পাড় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে (২০২৬-২০২৯) সালের নতুন মেয়াদের পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নুর আলম বাবু সভাপতি, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ ওয়াহিদ সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী মোঃ নাছিরুল হক রিপন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ নাছিরুল হক রিপন বলেন, “শেরে বাংলা যুব সংসদ দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে পুরাতন ঢাকার ঐতিহ্য বহন করে আসছে। নতুন এই কমিটি পুরান ঢাকার সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তার এবং তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রেখে গঠনমূলক কাজে যুক্ত করতে বদ্ধপরিকর।” খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং এলাকাভিত্তিক বিভিন্ন মানবিক ও পরিবেশবান্ধব উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই শেরে বাংলা যুব সংসদ একটি মানবিক ও সামাজিক প্লাটফর্ম হিসেবে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণসহ নানা সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের নতুন নেতৃত্বের মাধ্যমে পুরান ঢাকার নাগরিক সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। ###

বার্তা প্রেরক-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights