শৈলকুপায় ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় গবাদি পশুর ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গোয়ালে মেশিনে গবাদি পশুর ঘাস কাটতে যান বৃদ্ধ অমরেন্দ্র। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্ত্রী মিনা তাকে বাঁচাতে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা তাদের মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights