কাজী জাফর উল্লাহর গণসংযোগ

ভাঙ্গা প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ ভাঙ্গা বাজারে গণসংযোগ করেছেন।

ফরিদপুর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী আজ শনিবারের গণসংযোগের সময় বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে তার সাথে ছিলেন ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হক মিরু মুন্সী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights