শ্রেয়াস ফিরেছেন ঘরে, স্ত্রীর আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাকে আইসিইউতেও থাকতে হয়েছে। তবে সব শঙ্কা কাটিয়ে ঘরে ফিরেছেন শ্রেয়াস।

আর স্বামীর ঘরে ফেরার আপ্লুত হয়ে পড়েছেন তার স্ত্রী দীপ্তি তালপাড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দীপ্তি বলেছেন, ‘আমার জীবন শ্রেয়াস ঘরে ফিরেছে। সে ভালো এবং সুস্থ। আমি শ্রেয়াসের সাথে তর্কবিতর্ক করতাম, বুঝতাম না কাকে বিশ্বাস করবো। তবে আজ আমি আমার উত্তর পেয়ে গেছি। ঈশ্বর সর্বশক্তিমান। তিনি সবসময় আমাদের সাথে ছিলেন। এরপর থেকে আমি কখনো আর তার (ঈশ্বর) অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবো না।’
দীপ্তি আরো লিখেছেন, ‘আমি আমাদের বন্ধু, পরিবার ও চলচ্চিত্র শিল্পের মানুষদের কৃতজ্ঞতা জানাতে চাই।’

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights