সংঘর্ষের ঘটনায় রাবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত

রাবি প্রতিনিধি

সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন বলেন, ফুটবল টুর্নামেন্ট আপাতত স্থগিত থাকছে। মঙ্গলবার সংঘর্ষে জড়িত দুই বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। উভয়পক্ষের সঙ্গে উপাচার্য সকালে পৃথকভাবে বসবেন।

এরআগে, বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষক সহ প্রায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ-সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাফরুহা সিদ্দিকী বলেন, প্রায় ১০ জনের মতো শিক্ষক ও শিক্ষার্থী আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights