সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় সুজলা রোজারিও (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া হারোয়া এলাকায় বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহত সুজলা রোজারিও উপজেলার মাঝগাঁও বাহিমালি গ্রামের অনন্ত পিউরির স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। স্থানীয়রা জানান, সুজলা রোজারিও বনপাড়ায় একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ভ্যানে চেপে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে বহনকারী ভ্যানে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights