সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুগোমপো শহরের সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক নারী মারা গেছেন। মঙ্গলবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসএবিসির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

জানা গেছে, সৈকতে হাঙরের আক্রমণের সময় ওই নারী অন্যান্য সাঁতারুদের সঙ্গে ছিলেন। মর্মান্তিক দুর্ঘটনাটির পর ঘটনাস্থল পরিদর্শন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই সৈকত এবং কাছাকাছি ইস্টার্ন বিচ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য সৈকতগুলোতেও নিরাপত্তা সতর্কতা জারি করা হচ্ছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কুগোমপো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা বাফেলো মিউনিসিপ্যালিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সৈকতে হাঙরের আক্রমণ নারীর মৃত্যু ঘটনাটি ‘দুঃখজনক’ বলে জানিয়েছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights