সাভারে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

সাভারে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে সাভারের চাঁপাইনের লালটেক এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ওই এলাকার একটি ডোবায় অজ্ঞাত আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশের ধারণা অজ্ঞাত ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা তিন থেকে চার দিন আগে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। হত্যার মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।
অপরদিকে সাভারে একটি বাড়ি থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights