সার্ভ ফেরানোয় স্মিথকে জোকোভিচের কুর্নিশ

অনলাইন ডেস্ক

আগামী ১৪ থেকে ২৮ জানুয়ারি মেলবোর্নে বসছে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হয়েছে ইতিমধ্যেই। মূলপর্বের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ আয়োজন করে বিশেষ চ্যারিটি ইভেন্টের।

রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত সেই ইভেন্টে নোভাক জকোভিচ বিভিন্ন খেলার তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। সেই ইভেন্টে অংশ নেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। তিনি নোভাক জোকোভিচের বিরুদ্ধে টেনিস ব়্যাকেট হাতে নেন।

জোকোভিচের রকেট গতির সার্ভ ফোরহ্যান্ড শটের মাধ্যমে ফিরিয়েও দেন স্মিথ। ক্রিকেটার হয়েও স্মিথের এমন দক্ষতা বিস্মিত করে জোকোভিচকে। তাই তো সঙ্গে সঙ্গে মাথা নিচু করে স্মিথকে কুর্নিশ করলেন তিনি।
স্মিথ পারলেও জোকোভিচ পারেননি। তার দিকে বল ছোড়া হলেও সেটা ব্যাটেই লাগাতে পারেননি তিনি। পরে অবশ্য ব্যাটের টেনিস র‍্যাকেট হাতে নিয়ে বল পাঠান গ্যালারিতে।

স্মিথ ছাড়াও এ ইভেন্টে অংশ নেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও আর্টিস্টিক জিমন্যাস্ট জর্জিয়া গডউইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights