সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর ‘অবৈতনিক’ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পাওয়া সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বেতন নেবেন না। তাকে ‘অবৈতনিক’ উপদেষ্টা নিয়োগ দিয়ে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন পুনর্বিন্যাস করে জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। তবে নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সালমান ফজলুর রহমানের নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস প্রদত্ত ক্ষমতাবলে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights