সিংড়ায় পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় যাত্রী ও জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও মাজহারুল ইসলাম।
বুধবার সকাল ১০টায় সিংড়া বাস টার্মিনাল এলাকায় সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল্লুর রহমান, পৌরসভার প্রকৌশলী নুরুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।
জানা যায়, প্রায় ৮ বছর আগে উদ্বোধন করা হলেও অব্যবস্থাপনায় বন্ধ হয়ে যায় পৌরসভার পাবলিক টয়লেট। যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাজহারুল ইসলাম এর দিকনির্দেশনায় এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। ইউএনওর এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পৌরবাসী।
