সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০ টার দিকে মিরপুর ১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পাশে সনি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবু তৈয়ব (২৯)। তিনি নরসিংদীর শিবপুরের বড়ই গ্রামের আবু হানিফের ছেলে। তার পেশা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আজ সকাল ১০টার দিকে মুক্তবাংলা শপিং সেন্টারের সামনে ডিএনসিসির একটি ময়লার গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিবপুর থেকে নিহতের পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তারা এলেই মামলা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights