সিরাজগঞ্জে গাঁজাসহ আটক ৩ আটক ব্যক্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কাজিপুর মোড়ের মেসার্স পার্ক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের কালিগঞ্জ থানার হবরামপুর এলাকার মো. হাশেমের ছেলে শুভ মিয়া (২১), একই এলাকার মো. সোলেমানের ছেলে ফরিদুল (২১) ও একই জেলার হাতিবান্ধা থানার বনচুকি এলাকার নাবিউল ইসলামের ছেলে আবির হোসেন (১৬)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এক শিশুসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের হাতে ও কাধে ঝুলানো ব্যাগের ভেতর তল্লাশি চালিয়ে শুভ’র কাছ থেকে ১ কেজি, ফরিদুলের কাছ থেকে ৫০০ গ্রাম ও আবির হোসেনের কাছ থেকে ৫০০ গ্রাম করে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights