সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি:

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে চাকরিচ্যুত কনস্টেবলসহ ডাকাতদলের ৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, পুলিশের হ্যান্ডকাপ ও ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধঅর করা হয়।

আটকরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বিজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরীচ্যুত কনস্টেবল (১২৬৬৪) মো. কামরুজ্জামান (৪৪), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার কাঁটাখালি বটতলা গ্রামের মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ধনঞ্জয় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীল নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগঞ্জ জেলা সদরের নকুরিরচর গ্রামের মৃত আফতাফ মোল­ার ছেলে আইয়ুব মোল্লা।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, শুক্রবার ভোররাতে সয়দাবাদ গোলচত্বর এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টা করা হয়। এ সময় র‌্যাবের বের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। পরে মাইক্রোবাসটি আটকিয়ে ৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট ও জ্যাকেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights