সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ ঘণ্টায় গ্রেফতার ৩১

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে সিলেটজুড়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। গত ৩৬ ঘণ্টায় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে আদালতে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রিতায় না গড়ায় সেজন্য গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলাপুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় গত ৩৬ ঘণ্টায় সিলেট জেলার বিভিন্ন থানাপুলিশের অভিযানে ৫টি সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিশ্বনাথে ৬, ওসমানীনগরে ৬, গোলাগগঞ্জে ৮, বিয়ানীবাজারে ২, কানাইঘাটে ৪, জৈন্তাপুরে ২ ও গোয়াইনঘাটে ৩ জন। পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights