সোনারগাঁয়ের ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২ মাদক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ৫৯ বোতল ফেনসিডিলসহ কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী-লামপুর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গান বড়ভিটা এলাকার মো. ইমরান হোসেন (২৬)। বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আন্দিরপাড় হেদায়েতপাড়া এলাকার এনাউল্লাহর ছেলে মো. সাইদুল ইসলাম রাজু (২৮)।

জানা যায়, দীর্ঘদিন যাবত গোপনে সুকৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে তারা। তাদেরকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ একাধিকবার তল্লাশি চালিয়েও গ্রেফতার করতে পারেনি।
এই দুই মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখকে ফাঁকি দিতে পাইভেটকার ব্যবহার করে মাদকের বড় চালান আনা নেওয়া করছে।
সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন জানান, তাদেরকে বিশেষ অভিযান চালিয়ে পাইভেটকারে ফেনসিডিলসহ গ্রেফতার করি। তারা দীর্ঘদিন যাবত সুকৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights