‘স্কিলের সমস্যা থাকলে আমরা হোমেও সাফার করতাম’
অনলাইন ডেস্ক
বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার তানজিদ হাসান তামিম মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলে কোনো সমস্যা নেই। স্কিলে সমস্যা থাকলে হোম সিরিজগুলোতেও ফলাফল পক্ষে আসতো না বলে মনে করেন তিনি।
টাইগার ওপেনার বলেন, ‘স্কিলের সমস্যা থাকলে হোমেও সাফার করতাম। হোমে যেভাবে খেলি, একই মাইন্ডসেট নিয়ে যদি ফুললি কমপ্যাক্ট হয়ে খেলতে পারি, আমার মনে হয় ভালো হবে। আমাদের খুব ভালো একটা কনভারসেশন হয়েছে টিম মিটিংয়ে। আমার মনে হয় পজিটিভ কিছুই হবে সামনে।’
তামিম অবশ্য হোম বা অ্যাওয়ে সবখানেই ভালো খেলার কথা জানালেন, ‘আমরা সবসময় চেষ্টা করি দলকে ভালো কিছু দেওয়ার। হয়ত কখনও পারি কখনও পারি না। যত ধারাবাহিক খেলব তত সামনে এগিয়ে যাব আমরা।’
আবুধাবিতে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ২৭২ রান তাড়া করতে নেমে থেমেছে ১৭২ রানে। অথচ উইকেট ছিল ব্যাটিং বান্ধব।
তামিম জানালেন, ‘উইকেট রান তাড়া করার মতোই ছিল। আমরা পার্টনারশিপ করতে পারিনি, এটা মূল কারণ। ব্যাক টু ব্যাক উইকেট পড়েছে। এটা আমাদের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। এই চাপ কীভাবে রিলিজ করব বা এমন চাপের মুহূর্তে শান্ত থেকে যত বেশি সময় ব্যাট করা যায়, যত ওভার খেলা যায়, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
