স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জের ধরে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম তুষার প্রামাণিক (৩০)। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে।

জানা যায়, যুবলীগ কর্মী, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন মুঠোফোনে রাত সাড়ে ১০টার দিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights