হবিগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি:

দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের অভিযোগে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৪ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে আবুল হাশিমকে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করে ৪৬ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights