হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন রাউজান উপজেলার সাতলংগা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ থেকে রাউজান ফেরার পথে সিএনজি অটোরিকশার সঙ্গে ফটিকছড়িমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী ইমন হোসেন নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক বাসটি এবং দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights