হুমায়ুন কবীর খান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কালিয়াকৈরে আনন্দ র‍্যালি

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি নং- ১৭২৪ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির খান পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সুত্র জানায়, ১৭ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিপূর্ণভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক,বিশিষ্ট শ্রমিক নেতা হুমায়ুন কবীর খান। সভায় সারাদেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হয়ে
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে হুমায়ুন কবির খান বলেন
আমি আজ কোনো দলের নেতা হিসেবে নয়, ৭০ লাখ পরিবহন শ্রমিকের খাদেম হিসেবে শপথ নিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে বলেছিলেন -হুমায়ুন, মহাসড়কে যানজটে মানুষ কষ্ট পায়, এটা তোমাকে মুক্ত করতে হবে।

তার এই সফলতার সংবাদ পেয়ে (১৮ অক্টোবর) রোববার সকালে কালিয়াকৈরে আনন্দ রেলী ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় একটি আনন্দ রেলি বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পুরাতন বাজার বাস টার্মিনাল এলাকার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালে এসে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর পৌর বিএনপি’র সাবেক সভাপতি রিয়াজউদ্দিন, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিনার উদ্দিন ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন, কালিয়াকৈর উপজেলা যুবদলের সভাপতি তপন খানসহ উপজেলা বিএনপির এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights