হুসেইনকে আক্রমণের নেতৃত্বে রেখে ইরাকের বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

৪০ বছর পর বিশ্বকাপে ফিরেছে মধ্যপ্রাচ্যে দেশ ইরাক। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিতে চায় গ্রাহাম আর্নল্ডের শীর্ষরা। সেই লক্ষ্যে বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন তারা।

দলে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে যোগ্যতা অর্জনকারী মূল ফুটবলার দলে রেখেছেন অন্তর্ভুক্ত করেছেন কোচ গ্রাহাম আর্নল্ড।

অভিজ্ঞ ফরোয়ার্ড আয়মেন হুসেইন বিশ্বকাপে ইরাকি আক্রমণভাগের নেতৃত্ব দেবেন। এর সঙ্গে ইপসউইচ টাউন এফসির আলি আল-হামাদি এবং প্রতিভাবান তরুণ আলি জাসিম ও ইউসুফ আমিন রয়েছেন। আর্নল্ডের দলে ডান্ডির ডিফেন্ডার দারিও নামোর অনুপস্থিতি ছিল লক্ষণীয়। যুব আন্তর্জাতিক পর্যায়ে ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করার পর সম্প্রতি নিজের জাতীয়তা পরিবর্তন করার পর এই ফুল-ব্যাককে বাদ দেওয়া হয়েছে।

মিডফিল্ড ইউরোপীয় অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের কেন্দ্র করে গঠিত, যার নেতৃত্বে রয়েছেন উট্রেখটের জিদান ইকবাল এবং হিরেনভিনের আইমার শের। সম্ভাব্য চোটের আশঙ্কায় আর্নল্ড প্রশিক্ষণ শিবির চলাকালীন গোলরক্ষক কামিল সাদিকেও দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের এপ্রিলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। বিশ্বকাপে ফ্রান্স, সেনেগাল এবং নরওয়ের সঙ্গে তাদের গ্রুপ ‘আই’-তে রাখা হয়েছে।

স্কোয়াড:
গোলরক্ষক: ফাহাদ তালিব, জালাল হাসান, আহমেদ বাসিল

ডিফেন্ডার: হুসেন আলী, মানাফ ইউনিস, জায়েদ তাহসিন, রেবিন সুলাকা, আকাম হাসেম, মারচাস দোস্কি, আহমেদ ইয়াহিয়া, জায়েদ ইসমাইল, ফ্রান্স পুত্রোস, মুস্তাফা সাদুন।

মিডফিল্ডার: আমির আল আম্মারি, কেভিন ইয়াকব, জিদান ইকবাল, আইমার শের, ইব্রাহিম বায়েশ, আহমেদ কাসিম, ইউসেফ আমিন, মার্কো ফারজি

ফরোয়ার্ড: আলী জসিম, আলী আল হামাদি, আলী ইউসেফ, আয়মেন হোসেন, মোহানাদ আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights