হ্যাকিংয়ের শিকার বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম

অনলাইন প্রতিবেদক

শুক্রবার সন্ধ্যায় হ্যাকিংয়ের শিকার হয়েছিল বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম। “সিস্টেমঅ্যাডমিনবিডি, মুসলিম ব্ল্যাকহ্যাটস এবং স্পাই এজেন্ট” পরিচয় দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে একটি গ্রুপ।

এর জেরে বসুন্ধরা গ্রুপ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের যেকোনও ব্যত্যয় প্রতিরোধে তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেয়।

বসুন্ধরা গ্রুপ জানিয়েছে, আমরা সব সময় আমাদের সিস্টেমের নিরাপত্তা এবং অননুমোদিত হস্তক্ষেপ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights