২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯৪

অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪১৭ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩৭৭ জন ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights