৩০ ওভারে ১৪৪, চার উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

শুরুটা ভালো করলেও মাঝপথে খানিকটা খেই হারিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ৩০ ওভারে ১৪৪ রান তুলতেই লঙ্কানদের খোয়া গেছে চার উইকেট।

আফগান বোলার মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও আজমাতুল্লাহ ওমরজাইদের বোলিং তোপে বেশ ধীরে আগাচ্ছে লঙ্কা। দিমুথ করুণারত্নে ও পাথুম নিশঙ্কার ২২ রানের জুটি ভাঙার পর হাল ধরেছিলেন কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তারা ৬২ রানের জুটি গড়েন।

নিশাঙ্কা ফিরলেও মেন্ডিস সামারাবিক্রমাকে নিয়ে হাল ধরেন। গড়েন ৫০ রানের জুটি। এরপরই লঙ্কা শিবিরে ধস নামে।
শ্রীলঙ্কার বিপক্ষে পুনেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights