৮০ বছরের মধ্যে বাণিজ্যে ভয়াবহ বিপর্যয় : ডব্লিউটিও’র সতর্কতা

অনলাইন ডেস্ক

বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে ‘গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়’ প্রত্যক্ষ করছে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা।

বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সতর্ক করে এ মন্তব্য করেছেন এনগোজি ওকোনজো-ইওয়েলা।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান বলেন, ‘আমরা যে বিশ্বব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সাথে পরিচিত ছিলাম, তা অপরিবর্তনীয়ভাবে বদলে গেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিশ্ব যে বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে, তা আমরা অস্বীকার করতে পারি না।’

এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) ইউরোজোনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে এবং ২০২৬ সালের জন্য উচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৭তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights