আবারও লঙ্কান ক্রিকেটে জয়সুরিয়া

অনলাইন ডেস্ক
আগামী একবছরের জন্য সনাৎ জয়সুরিয়াকে দেখা যাবে শ্রীলঙ্কান ক্রিকেটের পরামর্শকের পদে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সে দেশের বোর্ড। তারা জানায়, জাতীয় কার্যক্রমগুলো যাতে সর্বোচ্চ পর্যায়ের পেশাদারত্ব অর্জন করতে পারে, জয়াসুরিয়া এবার সে দায়িত্ব পালন করবেন।

তবে এখানেই শেষ হচ্ছে না সাবেক এই ক্রিকেটারের কাজ। সব খেলোয়াড় ও কোচ পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে তার। এমনকি হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সব অনুশীলন ও কোচিংয়ের চাহিদা দেখভাল করবেন তিনি। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশেষ স্কিল প্রোগ্রামও পরিচালনা করবেন জয়সুরিয়া।

এর আগে ২০১৩ সালে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জয়াসুরিয়া। ২০১৫ সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব ছিল তার কাঁধে। মাঝে ২০১৯ সালে শ্রীলঙ্কায় দুর্নীতির তদন্তে অসহযোগিতার দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় ছিলেন আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights