আরও ১৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কৃত এই ১৩ নেতার মধ্যে রয়েছেন ছয়জন চেয়ারম্যান প্রার্থী, চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এদের মধ্যে রংপুর বিভাগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবানা বেগম, ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম, কবিরুল ইসলাম, রাজশাহী বিভাগের চেয়ারম্যান প্রার্থী মনজিৎ কুমার সরকার, বরিশাল বিভাগে চেয়ারম্যান প্রার্থী মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।

ঢাকা বিভাগের ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান রাজু, চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন, সিলেট বিভাগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. সেলিনা আক্তার, কুমিল্লা বিভাগের চেয়ারম্যান প্রার্থী ফারুক, কাজী রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক।
এই নিয়ে চার ধাপের উপজেলা নির্বাচনে দল থেকে ২১৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন এবং চতুর্থ ধাপে ১৩ জন নেতা রয়েছেন। এসব নেতাদের দলের গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights