আসন্ন ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড।

সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights