এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

অনলাইন ডেস্ক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ইয়েমেনি সরকার। ব্যালিস্টিক মিসাইল হামলাকে ‘বেসামরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইয়েমেনি সরকার হামলার তথ্য দেওয়ার আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনের রাজধানী সানা হলেও; বর্তমানে এটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। ফলে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।

ইয়েমেনি সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেছেন, “সর্বশেষ হামলা সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। এটি উত্তেজনা বৃদ্ধিকেও প্রকাশ করেছে।”

যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে পাল্টা হামলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights