কন্যার বাবা হলেন লিটন

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। যা নিয়ে তাকে সমালোচনায়ও পড়তে হয়েছিল। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তিনি তখন দেশে এসেছিলেন।

বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল।

এরই মাঝে সুখবর পেলেন লিটন কুমার দাস। কন্যা সন্তানের বাবা হয়েছেন এই ব্যাটার।
আজ রাতে নিজের ফেসবুক পেজে এ খবর জানান লিটন দাস।

লিটন লিখেছেন, ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের রাজকন্যার আগমনে আমরা ধন্য। মা ও শিশু সুস্থ আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights