কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবংউপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন শিকদারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে চেয়ারম্যানের বাসভবনের তিনতলায় এ ককটেল বিস্ফোরণের ঘটায় তারা। এসময় ধোঁয়ায় অন্ধকার হয়ে পড়ে ওই তিন তলা ভবনের ভেতর।

ভবনে নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার বলেন, ভোরে দুর্বৃত্তরা ভবনের তিনতলায় ককটেল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কয়টি গ্লাস ভেঙে যায়। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশকে জানালেও দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, বিষয়টি আগে কেউ জানায়নি। এখন শোনার পর ঘটনাস্থলে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights