কালীগঞ্জে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি:
‘শেকড়ের কাছে, গণমানুষের পাশে’—এই অঙ্গীকারকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গণমানুষের দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় সময় কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক রানার পত্রিকার কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল ফারুক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী,
দৈনিক নবচিত্র পত্রিকা প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম।
অনলাইন নিউজ পোর্টার উচ্চকণ্ঠের সম্পাদক আনোয়ার হোসেন রবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের জামির হোসেন
, আমার দেশের টিপু সুলতান,বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, কালের কন্ঠের নয়ন খন্দকার, জিটিভির ওলিয়ার রহমান,যায়যায় দিনের তারেক মাহামুদ, শাহজাহান আলী বিপাশ, এন টিভি অনলাইনে মনজুরুল আহসান লিতু সহ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৪৫ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ৪৬ বছরে পদার্পণ করেছে দৈনিক রানার। পাঠকের আস্থা, ভালোবাসা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পত্রিকাটির দীর্ঘ পথচলার এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই কালীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।

আলোচনা সভায় দৈনিক রানারের দীর্ঘ পথচলা, গণমানুষের কথা তুলে ধরার প্রচেষ্টা এবং স্থানীয় সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই দৈনিক রানার পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
দীর্ঘ ৪৫ বছরের পথচলায় পাঠকের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে গণমানুষের মুখপত্র হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই ৪৬তম বছরে পদার্পণ করল দৈনিক রানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights