কালীগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক
অবহিতকরনে প্রেস কনফারেন্স পূর্বক তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরনের
উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর দুইটার পর সমাজকল্যান মন্ত্রী অধ্যাপক ড. এ
জেড এম জাহিদ হোসেন তথ্য অধিদপ্তরের ঢাকা পিআইডি অডিটোরিয়াম থেকে এক ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে দেশব্যাপী ওই কার্যক্রমের উদ্বোধন ও নির্দ্দেশনা প্রদান করেন। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহকারী কর্মীদের মাঝে ট্যাব বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
রেজওয়ানা নাহিদ। তিনি উপজেলার বারবাজার, সুন্দরপুর দূর্গাপুর ও জামাল
ইউনিয়নের ১২ জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজারের হাতে ট্যাব প্রদান
করেন। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ট্যাব বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান,
সমবায় কর্মকর্তা রাশিদুল ইসলাম. বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসরাইল
হোসেন ও রেজাউল ইসলামসহ স্থানীয় গনমাধ্যমের কর্মীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights