কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের সুজিত রায় (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত সুজিত কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

সুজিতকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চয়ন মোল্লা গণমাধ্যমকে জানান, রবিবার দিবাগত রাতে সুজিত রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। এরপর রাত ১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুজিতকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights