কেশবপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপিত

মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (০৯ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী।

অপরদিকে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেশবপুর শাখার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জয়ন্তী উপলক্ষে কেশবপুর পৌরসভা চত্ত্বরে রবীন্দ্র নাথের গান, রবীন্দ্র নাথের কবিতা আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীতের সাথে নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্র জয়ন্তী উদযাপন পর্ষদ এর আহ্বায়ক স্বপন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব অলোক কুমার বসুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড. আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘরের আব্দুল মজিদ, সাংবাদিক দীলিপ মোদক, প্রভাষক মছিহুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights