গাজীপুরে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে হিট স্ট্রোকে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন জেলখানা রোডের জমিদার মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সোহেল রানা (৪২)। তিনি স্থানীয় কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্থানীয় এনায়েতপুর এলাকায় তার এক ভাইয়ের সঙ্গে তিনি থাকতেন। গত কয়েকদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় কোনাবাড়ি এলাকায় ঘুরাফেরা করছিলেন সোহেল রানা। শনিবার সকালে এলাকাবাসী কাশিমপুর কারাগার সড়কে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে কোনাবাড়ি থানা পুলিশ তাকে এক রিকশাচালকের মাধ্যমে এনায়েতপুর পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি কাশিমপুর কারাগার রুটে গিয়ে আবার ঘুরাফেরা করতে থাকেন। পরে এদিন দুপুরে স্থানীয় জমিদার মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights