চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক শহরের মিশন রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ পাওয়ায় ল্যাব কেয়ার ফার্মেসীকে ৬ হাজার এবং ডায়াগনস্টিক রিপোর্টে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে একই ব্যক্তির নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের স্বাক্ষর পাওয়ায় আল মানার হাসপাতাল (প্রা:)কে ১০ হাজার টাকা সহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতন তা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights