জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শাহারিমা আক্তার মৌ নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চকভারুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া শাহারিমা আক্তার মৌ চকভারুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, শাহারিমা আক্তার মৌ বিকালে বাড়ির উঠোনে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহারিমা আক্তার মৌকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights