জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় সাগর ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাগর ইসলাম পাঁচবিবি উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২০ ডিসেম্বর ভোরে পাঁচবিবির পাঁচমাথা সংলগ্ন মালঞ্চা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। সংবাদ পেয়ে সেখানে পুলিশ পৌঁছিলে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়।

এ সময় পলিথিনের মধ্যে থাকা ভারতীয় নেশা জাতীয় ৫০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় একই তারিখে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালত মঙ্গলবার এ রায় দেন। তবে আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights