জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

অনলাইন ডেস্ক

বিএনপি ঘোষিত সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করে ছেড়ে দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights