জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন মুশফিক

অনলাইন ডেস্ক

প্রথম ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। এখনও তাদের সামনে আছে সিরিজ জেতার সুযোগ।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন করেনি শ্রীলঙ্কা। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

টি-টোয়েন্টি দলে থাকা নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন। নেটে দেখা গেছে মুশফিকুর রহিমকে। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। তারা আছেন কেবল ওয়ানডে দলে।
চট্টগ্রামে ১৩ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights