ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের রুমে ভাঙচুর

ঢাবি প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করেছেন। এ সময় একটি কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানা গেছে।

বুধবার সকালে দুই কক্ষ ভাঙচুরের পর শয়নের কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ঢাবির মাস্টারদা সূর্যসেন হলে থাকেন মাজহারুল কবির শয়ন এবং কবি জসীম উদ্‌দীন হলে থাকেন তানভীর হাসান সৈকত। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা থাকেন এমন সব কক্ষ ভাঙচুরের একপর্যায়ে এই দুই নেতার কক্ষও ভাঙচুর করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় শয়নের কক্ষে একটি পিস্তল পাওয়া যায়।
অন্যদিকে, সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নিহতদের স্মরণে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করবে শিক্ষার্থীরা। দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights