ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি-
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই শ্লোগানে ঝিনাইদহে পালিত
হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা
প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের
বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত
পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুন্সী
ফিরোজা সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে
প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। একইসাথে কন্যাশিশুর
প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে
সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights