ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি-
‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ এই শ্লোগানে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে শহরের পায়রা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, উই’র পরিচালক শরিফা খাতুন, নারী নেত্রী তৃপ্তি বিশ্বাস, রেবেকা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক ময়না খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ঘরে বা বাইরে নয়, বর্তমানে অনলাইনেও বেড়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights